জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর উপজেলা পরিষদে নবনির্মিত ‘পরিদর্শন কক্ষ’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন কক্ষটির উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নামুজা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাসেল আলী, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, শেখেরকোলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, উপজেলা পরিষদের প্রশাসনিক ও তদারকি কার্যক্রম আরও গতিশীল করা এবং দর্শনার্থী ও পরিদর্শনকারী কর্মকর্তাদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিদর্শন কক্ষটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে উপজেলা পরিষদ, বগুড়া সদর।