সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
বগুড়ায় রেটিনা একাডেমিক কোচিংয়ের ‘ওরিয়েন্টেশন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬’ অনুষ্ঠান শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রুহুল কবির রিজভী এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল সফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান, একাদশে দুই পরিবর্তন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার: পুলিশ ভারত সীমান্তে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে উদ্ঘাটন হবে রহস্য বাংলার গামছাকে মিস ইন্টারন্যাশনালে যেভাবে তুলে ধরলেন প্রমা ৫ দফায় সোনার দাম ভরিতে ১২ হাজার টাকা কমল খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা আলভারেজ গোল করলেও আর্জেন্টিনা আর জেতে না, থামল পাজের জয়রথও মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়: মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র বিবর্তনের ইতিহাস ঠাকুরগাঁওয়ে রান্না মাংসের ওজন নিয়ে ভোগবাজার: ২৫০ গ্রামও মিলছে দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত চালু করুন ‘ব্রট ডেথ’ ও একটি অরক্ষিত হাসপাতালের বারান্দা যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন মহাখালীতে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধানহীনতা: তিন দিন পরও অন্ধকারে মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো
ad728

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান

প্রিন্ট
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান
ছবি : সংগৃহীত
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান 

বগুড়া প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন মাধ্যমিক শাখায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবন ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং সরকারি আজিজুল হক কলেজের মাধ্যমিক শাখার ইনচার্জ প্রফেসর মোঃ কামরুল সেলিম।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহফুজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বিপ্লব, ছাত্রনেতা রজিবুল ইসলাম শাকিল, রাফিউল ইসলাম, আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হাসান তামিম ও সাধারণ সম্পাদক আবির প্রমুখ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, সরকারি আজিজুল হক কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা, শৃঙ্খলা মেনে চলা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতা এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীনদের পদচারণায় এ সময় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তৃতা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলায় শুভকামনা জানানো হয়।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর