প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

বাংলাদেশ ফার্নিচার শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

জুলাই সনদ বাস্তবায়ন ও ফার্নিচার শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ফার্নিচার শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Jul 29, 2026 প্রিন্ট: 25 Nov 2026, 04:57 PM
বাংলাদেশ ফার্নিচার শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি 


 জুলাই সনদ বাস্তবায়ন এবং ফার্নিচার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ফার্নিচার শ্রমিক ফেডারেশন (বি-২২২৯) এর উদ্যোগে আজ বগুড়া শহরের চক ফরিদ কলোনীস্থ ,শাহ ওয়ালীউল্লাহ মিলনায়তনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: গোলাম রব্বানী, কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং সভাপতি, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ফেডারেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:আব্দুল মতিন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও কেন্দ্রীয় সহ সভাপতি বাংলাদেশ ফার্নিচার শ্রমিক ফেডারেশন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজগর আলী, মো মনজুরুল ইসলাম রাজু, মো আনোয়ারুল ইসলাম, মো আতাউর রহমান, মোঃ বাবুল মোল্লা, মোঃ ফজলুল হক, মোঃ আব্দুল জলিল, মোহাম্মদ আব্দুল বারী এবং মোঃ আবু সামাদ সাদিকিয়ার ও বাবু মিয়া প্রমুখ।

প্রধান অতিথি 
তাঁর বক্তব্যে বলেন, দেশের ফার্নিচার শিল্পে কর্মরত শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা, শ্রম আইন বাস্তবায়ন এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। ভিনি জুলাই সনদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ফার্নিচার শ্রমিক অংশগ্রহণ করেন। অন্যান্য বক্তাগন শ্রমিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে ভবিষ্যতেও ধারাবাহিক কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ