প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির নির্বাচনে শিল্প বিষয়ক সম্পাদক পদে আমিনুর ইসলামের মনোনয়নপত্র জমা।

বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির নির্বাচনে শিল্প বিষয়ক সম্পাদক পদে আমিনুর ইসলামের মনোনয়নপত্র জমা।
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Jul 30, 2026 প্রিন্ট: 25 Nov 2026, 04:56 PM
বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির নির্বাচনে শিল্প বিষয়ক সম্পাদক পদে আমিনুর ইসলামের মনোনয়নপত্র জমা।
ছবি: বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির নির্বাচনে শিল্প বিষয়ক সম্পাদক পদে আমিনুর ইসলামের মনোনয়নপত্র জমা।
বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় শিল্প বিষয়ক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চায়না ক্রপ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুর ইসলাম।

বৃহস্পতিবার নির্বাচন পরিচালক কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ মোঃ রেজাউর রহমান মিন্টুর নিকট তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আতিকুর রহমান উপস্থিত থেকে মনোনয়ন গ্রহণ কার্যক্রমে অংশ নেন।

মনোনয়নপত্র জমাদান অনুষ্ঠানে মিলটন-বাচ্চু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মোঃ আমিনুর ইসলামের প্রতি সমর্থন ও শুভকামনা জানান। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি বিজয়ী হয়ে শিল্প মালিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মোঃ আমিনুর ইসলাম বলেন, “বিসিক শিল্প মালিকদের অধিকার প্রতিষ্ঠা, শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে সকল শিল্প মালিককে সঙ্গে নিয়ে সমিতিকে আরও গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

এদিকে বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও মনোনয়ন কার্যক্রমে শিল্প মালিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ