প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মনোনীত হওয়ায় ইদ্রিস আলীকে সংবর্ধনা।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মনোনীত হওয়ায় ইদ্রিস আলীকে সংবর্ধনা।
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Aug 4, 2026 প্রিন্ট: 26 Nov 2026, 12:04 PM
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মনোনীত হওয়ায় ইদ্রিস আলীকে  সংবর্ধনা।
ছবি: ছবি: জিহাদ কাজী
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের বগুড়া মহানগরীর  সহ সভাপতি ইদ্রিস আলী কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগরী।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টায় বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগরীর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বগুড়া মহানগরীর বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা ও কর্মীরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মনোনীত কেন্দ্রীয়  কার্যনির্বাহী সদস্য ইদ্রিস আলীকে অভিনন্দন জানান। এ সময় শ্রমিকেরা তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

সংবর্ধনার জবাবে ইদ্রিস আলী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি বগুড়ার পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ