বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ: ২৪৪৫)-এর বগুড়া মেডিকেল বন্দর উপ-আঞ্চলিক কমিটির উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় বগুড়া মেডিকেলের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহারাব হোসেন লাইজু। প্রধান বক্তা ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের সদস্য সচিব ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান সামসু।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদেক আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জিয়া।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাজ্জাদ হোসেন পিন্টু এবং ১৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো. নুরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. আহসান সাব্বির (সোহাগ), শ্রমিক দল মেডিকেল বন্দর কমিটির সভাপতি মো. মনির মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. মোমিন ইসলাম, বগুড়া জেলা শ্রমিক দলের সহ-সভাপতি লুৎফর রহমান পচা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম অ্যাম্বুলেন্স, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।