প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরইল ইউনিয়ন শাখার সাবেক আমির মাওলানা বেলাল হোসেনের ইন্তেকাল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরইল ইউনিয়ন শাখার সাবেক আমির মাওলানা বেলাল হোসেনের ইন্তেকাল।
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Aug 8, 2026 প্রিন্ট: 25 Nov 2026, 04:57 PM
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরইল ইউনিয়ন শাখার সাবেক আমির মাওলানা বেলাল হোসেনের ইন্তেকাল।
ছবি: ছবি:নেছার আলী
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরইল ইউনিয়ন শাখার সাবেক আমির, প্রবীণ জামায়াত নেতা ও কাহালুর শীতলাই দাখিল মাদরাসার সাবেক সুপার মাওলানা বেলাল হোসেন আর নেই।

 শুক্রবার ( ৭ আগস্ট) বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোক সংবাদ পেয়ে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী,সাবেক ছাত্রনেতা বর্তমান উপজেলা সেক্রেটারি আলহাজ্ব শহীদুর রহমান সবুজ ও উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে মরহুমের বাসভবনে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।
নেতৃবৃন্দ নেতাকর্মীদেরকে মরহুমের পরিবারের খোঁজখবর রাখার নির্দেশ দেন। আগামীকাল সোমবার যোহর নামাজের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় শরীক হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিকে মাওলানা বেলাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন কাহালু উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ