প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

বগুড়ায় আনসার সদস্যকে মারধর, সিএনজি কেড়ে নেওয়ার হুমকি।

বগুড়ায় আনসার সদস্যকে মারধর, সিএনজি কেড়ে নেওয়ার হুমকি।
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Aug 12, 2026 প্রিন্ট: 26 Nov 2026, 11:59 AM
বগুড়ায় আনসার সদস্যকে মারধর, সিএনজি কেড়ে নেওয়ার হুমকি।
ছবি: ছবি: জিহাদ কাজী
বগুড়ায় আনসার সদস্যকে মারধর, সিএনজি কেড়ে নেওয়ার হুমকি।

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় পূর্ববিরোধের জেরে এক আনসার-ভিডিপি সদস্যকে মারধর ও সিএনজি কেড়ে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মোঃ লিখন মোল্লা (৩৮) নামে ওই আনসার সদস্য বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, লিখন মোল্লা ২০২১ সালের ৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বগুড়া সদর থানার শহরদিঘী এলাকায় রেললাইনে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় রেললাইনের যন্ত্রাংশ খোলার অভিযোগে মোঃ রাসেল (৩৫), মোঃ সেলিম (৩৮) ও মোঃ আরিফ (৩৭) নামে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তিনি।

অভিযোগকারী দাবি করেন, পরবর্তীতে ওই তিনজন জামিনে মুক্ত হয়ে বিভিন্ন সময় তাকে রাস্তাঘাটে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও খুন-জখমের হুমকিও দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ৩০ মে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় তাকে দেখতে পেয়ে অভিযুক্তরা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।
অভিযোগকারী আরও দাবি করেন, বর্তমানে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলছেন, যেকোনো সময় তার কাছ থেকে সিএনজি কেড়ে নেওয়া হবে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগের বিষয়ে মোঃ আমিন (৪০), পিতা-অজ্ঞাত, সাং-শহরদিঘীসহ আরও কয়েকজন অবগত রয়েছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বগুড়া সদর থানায় দেওয়া অভিযোগে ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মোঃ লিখন মোল্লা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ