প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Aug 21, 2026 প্রিন্ট: 25 Nov 2026, 04:44 PM
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি
ছবি: ছবি: আমিন
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি

বগুড়ার ১৫ নম্বর ওয়ার্ডের বড় কুমিরা এলাকায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৭টার দিকে আপেল ও খয়বরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ব্যবসায়ী ওমর ফারুক এবং তাঁর বাবা আব্দুল খালেকের ওপর হামলা চালান। হামলায় বাবা ও ছেলে দুজনেই গুরুতর আহত হন।

এ সময় ব্যবসায়ী ওমর ফারুকের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত ওমর ফারুক ও তাঁর বাবা আব্দুল খালেককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ