বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া সদর উপজেলা ইউনিয়ন নির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বগুড়া মহানগর সভাপতি আজগর আলী।
মোঃ শাহিনুর আলমের সভাপতিত্বে এবং মোঃ আব্দুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবু ইমরান, মমিনুল ইসলাম দীপু, আব্দুর রহমান রাসেল, ফিরোজ বিন আব্দুল খালেক, মাওলানা মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া সদর উপজেলা ইউনিয়ন নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।