প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

হিমাগার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও হিমাগার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Sep 15, 2026 প্রিন্ট: 25 Nov 2026, 10:37 AM
হিমাগার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: ছবি: জিহাদ
বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও হিমাগার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জিহাদ কাজী 
বগুড়া জেলা প্রতিনিধি 

বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এন্ড হিমাগার শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (রেজিস্ট্রেশন নম্বর রাজ-৫৮১)
 ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় আইন কলেজ প্রাঙ্গণে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

ইউনিয়নের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আজগর আলী এবং মোঃ আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোঃ শাহজাহান সাজু, মোঃ শাহাদত হোসেন, শাহিনুর আলম, মোঃ আব্দুল কুদ্দুস ও ডাক্তার মাহাবুব। এছাড়াও হিমাগার শ্রমিকদের মধ্যে মিঠু, আব্দুল বারীসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার, কল্যাণ ও সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে নিজেদের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।


সাধারণ সভায় পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির গঠন করা হয় ও  সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ