*বগুড়া মহানগরীর ১৩ নং ওয়ার্ডে
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক প্রচারণা*
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ডেঙ্গু সচেতনতা সপ্তাহ উপলক্ষে বগুড়া মহানগরীর ১৩ নং ওয়ার্ডের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ অভিযান ও প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা, ড্রেন ও জলাবদ্ধ স্থান পরিষ্কার করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বগুড়া মহানগরী জামায়াতের সম্মানিত সেক্রেটারি ও বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী *জনাব অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক।*
আরও উপস্থিত ছিলেন বগুড়া মহানগরীর সহকারী সেক্রেটারি *এ্যাড. আল-আমিন*, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী *জনাব সাহেব আলী*, ওয়ার্ড আমীর *মতিয়ার রহমান*, ওয়ার্ড সেক্রেটারি *আবু সুফিয়ান পলাশ*, নায়েবে আমীর *আবু তালেব* সহ ওয়ার্ডের অন্যান্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করেছে। শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে নিজেদের বাড়ির আঙিনা, ড্রেন ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। জনগণকে সচেতন করতেই জামায়াতে ইসলামীর এই কর্মসূচি। পরিচ্ছন্ন নগরী গড়তে জামায়াতের এই জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।