প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

বগুড়া সদর উপজেলা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সদর উপজেলা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Nov 2, 2026 প্রিন্ট: 25 Nov 2026, 10:16 AM
বগুড়া সদর উপজেলা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: ছবি: জিহাদ কাজী
বগুড়া সদর উপজেলা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।

জিহাদ কাজী
স্টাফ রিপোর্টার, বগুড়া

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় বগুড়া টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলমের সঞ্চালনায় এবং সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক, আল-আমিন পেস্তাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ