বগুড়ায় লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিকদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা
বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং রাজ-১৬৯১) উদ্যোগে লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া রেলওয়ে মার্কেটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রেলওয়ে মার্কেটসহ বগুড়ার বিভিন্ন এলাকার লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিটন শেখ বাঘা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা, বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শেখ তাহা উদ্দিন নাহিন, উপদেষ্টা ও বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. মাহমুদ শরীফ মিঠু, উপদেষ্টা ও বগুড়া রেলওয়ে মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সুবহান এবং বগুড়া জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (মিঠু)। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. সুলতান পাশারী, সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. রমজান আলীসহ ইউনিয়নের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্কশপের হেডমিস্ত্রিরা।
বক্তারা এ সময় লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।