প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

বগুড়ায় ১৫ নম্বর ওয়ার্ড ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়ায় ১৫ নম্বর ওয়ার্ড ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Nov 6, 2026 প্রিন্ট: 26 Nov 2026, 12:04 PM
বগুড়ায় ১৫ নম্বর ওয়ার্ড ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: ছবি: জিহাদ
বগুড়ায় ১৫ নম্বর ওয়ার্ড ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত।

জিহাদ কাজী
স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) গোদারপাড়া বাজার সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোর্শেদুল ইসলাম সুইটের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহকারী সেক্রেটারি রফিকুল আলম। এ ছাড়া ১৫ নম্বর ওয়ার্ড আমির আবু হুর ফরাজী ও মোখলেসুর রহমান মুকুল।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো. আ.বাছেত, সাধারণ সম্পাদক মো. রাশেদুল হক রনি, সহ সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান মানিক, কোষাধ্যক্ষ মো. হানিফুর রহমান রুস্তম, ধর্মীয় সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. দ্বীন ইসলাম দিলদার এবং প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম মুক্তা সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সমাজের অসহায় মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ