প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
রাজনীতি

বগুড়ায় এনসিপিতে শতাধিক মানুষের যোগদান

বগুড়ায় এনসিপিতে শতাধিক মানুষের যোগদান
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Nov 6, 2026 প্রিন্ট: 25 Nov 2026, 10:03 AM
বগুড়ায় এনসিপিতে শতাধিক মানুষের যোগদান
ছবি: ছবি: জিহাদ কাজী
বগুড়ায় এনসিপিতে শতাধিক মানুষের যোগদান।

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি 

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে শতাধিক মানুষের যোগদান করেছেন। 

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নাগরকান্দি আনিসারের মোড়ে এক উঠান বৈঠকে এনসিপি মনোনীত সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

এ সময় নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এ এম জেড শাহরিয়ার জুহিন।

উঠান বৈঠকে বক্তব্যে শাহরিয়ার জুহিন বলেন, “এনসিপি একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার নাম। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সাধারণ মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। 

তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী সমাজ গড়ে তুলতে আমরা কাজ করে যাব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা এনসিপির আহ্বায়ক ফারুক প্রাং, সদস্যসচিব সিফাত খান, এনসিপি নেতা কিবরিয়া, বগুড়া মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আজমীর হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সীমান্ত এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব মাহমুদুন্নবী মারুফসহ স্থানীয় নেতাকর্মীরা।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ