প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
বগুড়া এক্সপ্রেস নিউজ
বগুড়া এক্সপ্রেস নিউজ চারমাথা, বগুড়া
01406709955 | jihadkazi014@gmail.com
সারাদেশ

বগুড়া সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রতিবেদক: জিহাদ কাজী প্রকাশ: Nov 11, 2026 প্রিন্ট: 26 Nov 2026, 03:07 PM
বগুড়া সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: ছবি: সংগৃহীত
বগুড়া সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত।

জিহাদ কাজী 
বগুড়া জেলা প্রতিনিধি 

সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন(রাজ-৮৪) এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ই নভেম্বর মঙ্গলবার  রাত ৮ঃ০০ ঘটিকায় বগুড়া শহরে আইন কলেজ সংলগ্ন ইউনিয়নের কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি আজগর আলী 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন পরিচালক মাওলানা আব্দুল কাদের রানা।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের্য সহ-সভাপতি মিন্টু খান বিহারী, সাংগঠনিক সম্পাদক রাফিউল আলম, দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান,‌‌সড়ক সম্পাদক সাজ্জাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ 

সভায় শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পরিচয়পত্র হালনাগাদ, নতুন পরিচয়পত্র গ্রহণ এবং পুরোনো সদস্য কার্ড নবায়নের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সিটি কর্পোরেশন কর্তৃক রিকশা-ভ্যানের লাইসেন্স প্রদান, লাইসেন্স গ্রহণের নিয়মনীতি এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ বগুড়া এক্সপ্রেস নিউজ