সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
বগুড়ায় রেটিনা একাডেমিক কোচিংয়ের ‘ওরিয়েন্টেশন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬’ অনুষ্ঠান শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রুহুল কবির রিজভী এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল সফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান, একাদশে দুই পরিবর্তন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার: পুলিশ ভারত সীমান্তে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে উদ্ঘাটন হবে রহস্য বাংলার গামছাকে মিস ইন্টারন্যাশনালে যেভাবে তুলে ধরলেন প্রমা ৫ দফায় সোনার দাম ভরিতে ১২ হাজার টাকা কমল খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা আলভারেজ গোল করলেও আর্জেন্টিনা আর জেতে না, থামল পাজের জয়রথও মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়: মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র বিবর্তনের ইতিহাস ঠাকুরগাঁওয়ে রান্না মাংসের ওজন নিয়ে ভোগবাজার: ২৫০ গ্রামও মিলছে দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত চালু করুন ‘ব্রট ডেথ’ ও একটি অরক্ষিত হাসপাতালের বারান্দা যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন মহাখালীতে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধানহীনতা: তিন দিন পরও অন্ধকারে মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো
ad728

শারীরিক প্রতিবন্ধীদের পাশে তুরস্কের দাতব্য সংস্থা: মুরইল ইউনিয়নে হুইলচেয়ার বিতরণ।

প্রিন্ট
শারীরিক প্রতিবন্ধীদের পাশে তুরস্কের দাতব্য সংস্থা: মুরইল ইউনিয়নে হুইলচেয়ার বিতরণ।
ছবি:নেছার আলী
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
নিজস্ব প্রতিবেদক:

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আন্তর্জাতিক যুব সংগঠন ইফসু (IFSU)। সংগঠনটির সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগ এবং মাহমুদুন্নবী শামীমের সার্বিক সহযোগিতায় বগুড়ার মুরইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় শারীরিক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে তুরস্কভিত্তিক একটি দাতব্য সংস্থার অনুদানে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

এ কার্যক্রমের আওতায় প্রকৃত সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার পৌঁছে দেওয়া হয়। হুইলচেয়ার পেয়ে উপকারভোগী ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ সহায়তা তাদের দৈনন্দিন চলাচল সহজ করবে এবং স্বাভাবিক জীবনযাপনে নতুন আশার সঞ্চার করবে।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে একটি অনুকরণীয় মানবিক কার্যক্রম হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, দাতব্য প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এ ধরনের উদ্যোগে আরও এগিয়ে এলে অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

এ মহৎ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করায় তুরস্কভিত্তিক দাতব্য সংস্থা, আন্তর্জাতিক যুব সংগঠন ইফসু (IFSU), সংগঠনটির সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং মাহমুদুন্নবী শামীমের প্রতি স্থানীয় জনগণ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর