জিহাদ কাজী
বগুড়া প্রতিনিধি
১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৫ নম্বর ওয়ার্ড শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়া
মহানগরীর গোদারপাড়া ওয়ার্ড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৫নং ওয়ার্ড শাখার সভাপতি রায়হান মারুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বগুড়া মহানগর সভাপতি আজগর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগর সাংগঠনিক সম্পাদক নুর আলম,
অনুষ্ঠানে প্রধান অতিথি আজগর আলী বলেন,
আগামী ১৯ শে সেপ্টেম্বর জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ ৫ দফা দাবিতে ঘোষিত ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চ সফল করতে ১৫ নং ওয়ার্ড কে অগ্ৰনী ভূমিকা পালন করতে হবে।এবং
সংগঠন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে আহ্বান জানান।