বগুড়া প্রতিনিধি
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়ায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বাদশা।
উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক জনাব এম. আর. ইসলাম স্বাধীন।
আরো উপস্থিত ছিলেন বগুড়া মহানগরের প্রথম সভাপতি এ্যাড.মো: হামিদুল হক চৌধুরী হিরু
সরকারি আজিজুল হক কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, নেতৃত্বের গুণাবলি ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।