বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের বগুড়া মহানগরীর সভাপতি এজাজ আহমেদ আসলাম কেন্দ্রীয় সহ ট্রেড ইউনিয়ন সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগরী।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টায় বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগরীর কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বগুড়া মহানগরীর বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা ও কর্মীরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মনোনীত কেন্দ্রীয় সহ ট্রেড ইউনিয়ন সম্পাদক এজাজ আহমেদ আসলামকে অভিনন্দন জানান। এ সময় শ্রমিকেরা তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
সংবর্ধনার জবাবে এজাজ আহমেদ আসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রমিকদের আস্থা ও ভালোবাসাই তাঁর চলার শক্তি। কেন্দ্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি বগুড়ার পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন