সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
বগুড়ায় রেটিনা একাডেমিক কোচিংয়ের ‘ওরিয়েন্টেশন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬’ অনুষ্ঠান শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রুহুল কবির রিজভী এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল সফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান, একাদশে দুই পরিবর্তন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার: পুলিশ ভারত সীমান্তে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে উদ্ঘাটন হবে রহস্য বাংলার গামছাকে মিস ইন্টারন্যাশনালে যেভাবে তুলে ধরলেন প্রমা ৫ দফায় সোনার দাম ভরিতে ১২ হাজার টাকা কমল খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা আলভারেজ গোল করলেও আর্জেন্টিনা আর জেতে না, থামল পাজের জয়রথও মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়: মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র বিবর্তনের ইতিহাস ঠাকুরগাঁওয়ে রান্না মাংসের ওজন নিয়ে ভোগবাজার: ২৫০ গ্রামও মিলছে দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত চালু করুন ‘ব্রট ডেথ’ ও একটি অরক্ষিত হাসপাতালের বারান্দা যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন মহাখালীতে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধানহীনতা: তিন দিন পরও অন্ধকারে মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো
ad728

বগুড়া সদর উপজেলায় ৫৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ

প্রিন্ট
বগুড়া সদর উপজেলায় ৫৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ
ছবি: জিহাদ
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
বগুড়া সদর উপজেলায় ৫৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ

বগুড়া প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশার নিজস্ব তহবিল থেকে ৫৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান এবং পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে সভায় আলোচনা করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, বগুড়া জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান, লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক আলী, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা, নুনগোলা ইউনিয়নের প্রশাসক শাকিউল ইসলাম, সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার রায়, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের বগুড়া জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস এবং সদর উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক বিপুল কর্মকারসহ বিভিন্ন পূজামণ্ডপের উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর