বগুড়া সদর উপজেলা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।
জিহাদ কাজী
স্টাফ রিপোর্টার, বগুড়া
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় বগুড়া টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলমের সঞ্চালনায় এবং সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক, আল-আমিন পেস্তাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।