সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
বগুড়ায় রেটিনা একাডেমিক কোচিংয়ের ‘ওরিয়েন্টেশন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬’ অনুষ্ঠান শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রুহুল কবির রিজভী এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল সফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান, একাদশে দুই পরিবর্তন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার: পুলিশ ভারত সীমান্তে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে উদ্ঘাটন হবে রহস্য বাংলার গামছাকে মিস ইন্টারন্যাশনালে যেভাবে তুলে ধরলেন প্রমা ৫ দফায় সোনার দাম ভরিতে ১২ হাজার টাকা কমল খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা আলভারেজ গোল করলেও আর্জেন্টিনা আর জেতে না, থামল পাজের জয়রথও মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়: মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র বিবর্তনের ইতিহাস ঠাকুরগাঁওয়ে রান্না মাংসের ওজন নিয়ে ভোগবাজার: ২৫০ গ্রামও মিলছে দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত চালু করুন ‘ব্রট ডেথ’ ও একটি অরক্ষিত হাসপাতালের বারান্দা যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড়, ঘটনাস্থলেই প্রাণ হারালেন ব্যক্তি জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন মহাখালীতে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধানহীনতা: তিন দিন পরও অন্ধকারে মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো
ad728

বগুড়ায় সিএনজি চালক মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

প্রিন্ট
বগুড়ায় সিএনজি চালক মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার
বগুড়ায় সিএনজি চালক মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
বগুড়ায় সিএনজি চালক মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

জিহাদ কাজী/বগুড়া

বগুড়ায় র‌্যাবের পৃথক অভিযানে সিএনজি চালক মিলন মিয়া হত্যা মামলার তদন্তে পাওয়া দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মোঃ আবুল কাশেম প্রামানিক (৫০) ও মোঃ রেজাউল করিম ওরফে সাজু (৪৮)।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ৩১ আগস্ট রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে বগুড়া জেলার শাজাহানপুর থানার বেতগাড়ী ২য় বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেম প্রামানিককে গ্রেপ্তার করা হয়। তিনি শাজাহানপুর উপজেলার শাকপালা পশ্চিমপাড়া এলাকার আফসার আলী প্রামানিকের ছেলে।

অন্যদিকে, ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শাজাহানপুর থানার ফুলদিঘী মধ্যপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মামলার ২ নম্বর পলাতক আসামি রেজাউল করিম ওরফে সাজুকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলদিঘী এলাকার নজমুল হোসেনের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় দায়ের করা মামলা নম্বর-০৩, তারিখ ৭ আগস্ট ২০২৬; দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা সিএনজি চালক মিলন মিয়া হত্যা মামলার তদন্তে গ্রেপ্তার দুইজনের নাম উঠে আসে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে সিএনজি চালক মিলন মিয়া প্রতিদিনের মতো জামিল নগর (জিন্নাহ মোড়) এলাকার ভাড়া বাসা থেকে বগুড়া চারমাথা সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে বের হন। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরই মধ্যে ৭ আগস্ট সকালে ফেসবুকের মাধ্যমে তারা জানতে পারেন, তাড়াশ থানাধীন রানীদিঘী মৌজার তাড়াশ-রাণীরহাট পাকা সড়কের পশ্চিম পাশে বেড়খালী এলাকায় একটি ডোবার পানিতে কচুরিপানার মধ্যে এক ব্যক্তির মরদেহ ভাসছে।

খবর পেয়ে মিলনের স্ত্রী ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার স্বামী মিলন মিয়ার বলে শনাক্ত করেন। পরে তিনি বাদী হয়ে তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১২ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।


অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর